FAQ

কিভাবে আমি অর্ডার কনফার্ম করব?
আমাদের ওয়েবসাইট থেকে আপনার পছন্দের কফি বা টাম্বলার কার্টে যোগ করুন। এরপর চেকআউট পেজে গিয়ে আপনার নাম, ডেলিভারি ঠিকানা এবং ফোন নম্বর দিয়ে 'Place Order' বাটনে ক্লিক করলেই আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে।
ডেলিভারি চার্জ কত এবং ডেলিভারি পেতে কতদিন সময় লাগে?
ঢাকার ভেতরে ডেলিভারি চার্জ সাধারণত ৬০-৭০ টাকা এবং ডেলিভারি পেতে ১-২ দিন সময় লাগে। ঢাকার বাইরে ডেলিভারি চার্জ ১২০-১৫০ টাকা এবং ডেলিভারি পেতে ২-৪ দিন সময় লাগতে পারে।
আপনাদের কি ক্যাশ অন ডেলিভারি (COD) সুবিধা আছে?
হ্যাঁ, আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সুবিধা দিয়ে থাকি। তবে ঢাকার বাইরের অর্ডারের ক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জটি অগ্রিম প্রদান করে অর্ডারটি কনফার্ম করতে হবে।
প্রোডাক্ট ড্যামেজ বা ভুল প্রোডাক্ট পেলে করণীয় কী?
আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যান সামনে থাকা অবস্থায় চেক করে নেবেন। যদি কোনো ভুল বা ড্যামেজ প্রোডাক্ট পান, সাথে সাথে ডেলিভারি ম্যানের কাছে রিটার্ন করে আমাদের সাপোর্ট নাম্বারে যোগাযোগ করবেন। আমরা দ্রুততম সময়ে সেটি রিপ্লেস করে দেব।